প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আবারও সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে এ কর্মসূচি পালন করা হবে বলে বুধবার (১৪ অক্টোবর) যৌথ বিবৃতিতে জানিয়েছে সংগঠন দুটি।
বিবৃতিতে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালনের পর প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতে সাময়িকভাবে অবরোধ স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় নতুন করে অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার প্রকাশিত যৌথ বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এ ঘোষণা দেন। বিবৃতিতে তারা অভিযোগ করেন, সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে সন্ত্রাস সৃষ্টিকারী জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১১ অক্টোবরের অবরোধের সময় প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। এ কারণে অনির্দিষ্টকালের অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছিল। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও দাবিগুলোর বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সংগঠন দুটির নেতারা দাবি করেন, মাচালং এলাকার থলুকছড়া, চিত্তাছড়ি, নোয়াপাড়া, লালাবাক ও উজোছড়ি এলাকায় সশস্ত্র তৎপরতা চলছে।
তাদের অভিযোগ, এসব এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, অপহরণ ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানানো হয়।
বিজ্ঞাপন
তবে অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে এলাকার বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আবু দারদা খান আরমান/ এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
