গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মাকে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
পরে রবিবার (২৫ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ এবং পরবর্তী সময়ে সেটি প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে প্রথম দফায় তিন লাখ টাকা নেওয়া হয়। পরবর্তী সময়ে আরও ৫১ হাজার টাকা নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিস্তারিত বিষয়ে অভিযুক্তের বক্তব্য এবং মামলার অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বিআলো/আমিনা