শারদীয় দুর্গোৎসবে বদলগাছীতে চার শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব উপহার বিতরণ করেন সংসদ সদস্য ফজলে হুদা। সোমবার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে আটটি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, ওসি হাবিবুর রহমানসহ নেতাকর্মীরা।