ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে ছাত্রনেতা নেহা বোরাকেও। পাশাপাশি দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করাতে অভিযান শুরু করে।
সরকার বিরোধী জোটে থালাপতি
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে ছাত্রনেতা নেহা বোরাকেও। পাশাপাশি দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করাতে অভিযান শুরু করে। ইন্ডিয়ান এক্সপ্রেস, এএনআই, রয়টার্স, হিন্দুস্থান টাইমস।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গতকাল শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। দিল্লির কারোলবাগের এই বাড়িতে ছিলেন তিনি।
সিজেপির ইনস্টাগ্রাম পেজের একটি লাইভ ভিডিওতে দিপকে তাঁদের কর্মসূচি বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আটকের সময় এক পুলিশ কর্মকর্তাকে তিনি জিজ্ঞাসা করেন. ‘আমরা তো বলিনি যে আমরা প্রতিবাদ করব... আমরা শুধু জাতীয় পতাকা ওড়াব। সেটাও কি করার অনুমতি নেই?’
অভিজিৎ দিপকেকে আটকের এক ঘণ্টা আগে ওই বাড়িতে গিয়ে সিজেপির সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রার কর্মসূচি বন্ধ করার নোটিশ দিয়েছিল পুলিশ। অভিজিৎ তা প্রত্যাখ্যান করেছিলেন।
নোটিশ দেওয়ার সময় ওই বাড়িতে পুলিশ–দিপকে কথোপকথনের এক ভিডিও ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এনডিটিভি ওই ছবি দিয়ে খবরও করেছে। তাতে লেখা হয়েছে, এক পুলিশ কর্তা দিপকেকে বলেন, তিনি যেন বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করেন।
জবাবে পুলিশকে দিপকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’
তাঁদের কথোপকথনের এক ভিডিওর উল্লেখ করে ওই প্রতিবেদনে লেখা হয়, তাঁকে দেওয়া পুলিশের কিছু কাগজপত্র দেখে দিপকে বলছেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’
ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি। এবার দলটির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।
ককরোচ প্রধান দিপকের বাড়িতে হানা দিল্লি পুলিশের
এর আগে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার জন্য নির্দেশ দিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে পৌঁছে গেছে দিল্লি পুলিশ।
অভিযোগ করা নির্বাচনী অনিয়মের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ জনগণ ও সমর্থকদের গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কে একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানায় ককরোচ জনতা পার্টি। দলটির এই পদযাত্রার পেছনে আরেকটি কারণ হলো- সংগঠনটির সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার গ্রেফতার। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক যন্তর মন্তরকে আন্দোলনের স্থান হিসেবে বাতিল ঘোষণা করার পরদিন তারা জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশ করলে আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) জানিয়েছে, ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার এবং শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে দিল্লি পুলিশ জানায়, কোনও উপযুক্ত স্থানে একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সুবিধা দেওয়া যেতে পারে।
একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে একটি ছোট জাতীয় পতাকা জড়িয়ে সোফায় বসে থাকা ৩১ বছর বয়সী দিপকে তার সামনে থাকা পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে প্রশ্ন করছেন, ‘আমার ওপর এটি আপনারা কী ধরনের অভিযোগ তুললেন?’
কাচের টেবিলের ওপর রাখা বেশ কিছু কাগজপত্রের বিষয়বস্তু পরীক্ষা করে এবং সেখান থেকে কিছু অংশ পড়ে শুনিয়ে পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হতে দেখা যায় দিপকেকে।
তাকে দেওয়া নোটিশে দাবি করা একটি অংশ পড়ে শোনান দীপকে, যেখানে লেখা ছিল- ‘আপনি (দিপকে) সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জনগণকে উসকানি দিয়ে আসছেন যা বেআইনি’।
দিপকে তার সামনে বসে থাকা পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কী তামাশা শুরু করেছেন? এটি কী ধরনের নোটিশ, একে কি নোটিশ বলে? আপনাদের যা মনে আসছে আপনারা তা-ই লিখে যাচ্ছেন’।
পুলিশকে চ্যালেঞ্জ করে দিপকে বলতে থাকেন, ‘আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এসব কী ধরনের তামাশা?’ তিনি এমন একটি ভিডিও প্রমাণ হিসেবে দেখাতে পুলিশকে চ্যালেঞ্জ জানান, যেখানে তাকে সহিংসতায় উসকানি দিতে দেখা গেছে।
নিজের ঘরে পুলিশ যখন তাকে ভিডিও করছিলো, তখন তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা এমন একটা ভিডিও-ও দেখাতে পারবেন না’।
ভারতে সরকার বিরোধী জোটে থালাপতি বিজয়ের দল
ভারতের বিরোধী জোট ইন্ডিয়ার জাতীয় পর্যায়ের বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নিতে পারে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের (সি. জোসেফ বিজয়) দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধী জোটের কর্মসূচিতে দলটির অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) নেতা থল থিরুমাভালাভান।শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, গত ১৫ অক্টোবর চেন্নাইয়ে ইন্ডিয়া জোটের আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিল টিভিকে। সম্প্রতি দলটি তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখায় যুক্ত হয়েছে।ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জোটের একই ধরনের কর্মসূচিতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
