শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা
- শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬ / ২ জন দেখেছে

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় ও মানবিক উদ্যোগে তুফানি রোডের কাশেম ভবন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাবেক বায়েজিদ বোস্তামী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হারুনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিটি পরিচালনা করেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সোহেল।
এ সময় অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল তুলে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সিরাজ পাশা, মো. মাহাবুব আলম, আহমেদ রেজা বাবু, মো. ইসলাম ও শাহাদাত হোসেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি পরিচালনাকালে মো. সোহেল বলেন, “বিগত ১৭ বছরে শত জেল-জুলুম ও নির্যাতনের পথ পেরিয়েও আমরা সাধারণ মানুষের পাশ থেকে সরে যাইনি। মেয়র ডা. শাহাদাত হোসেনের সার্বিক নির্দেশনায় চাল বিতরণসহ বিভিন্ন মানবিক সেবামূলক কার্যক্রমে আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম। আগামীতেও সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যেতে চাই।”
আয়োজকেরা জানান, অসহায় ও নিম্নআয়ের মানুষের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি



