একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার না দিয়ে অন্য প্রতিষ্ঠানকেও টেন্ডার দেওয়ার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ সুপারিশ করা হয়।
গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী, মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনা এবং এ জন্য যথাযথ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি।
