চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন এবং একটি মামলায় চার বছরের কারাদণ্ডের রায় রয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার গোডাউনে তল্লাশি চালিয়ে চাপাতি, কুড়াল, ছুরি, ছোরা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে পিয়াল সাদ্দাম।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া-ক্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিয়াল সাদ্দামকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার নিজস্ব গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি লোহার চাপাতি, একটি দেশীয় কুড়াল, দুটি লোহার ছুরি, দুটি বড় ছোরা ও একটি লোহার রড উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, পিয়াল সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া একটি মামলায় আলমডাঙ্গা থানার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশের দাবি, পিয়াল সাদ্দাম জেলার পরিচিত মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরকম অভিযান অব্যাহত রয়েছে।
হুসাইন মালিক/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
