কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে রাজিবপুর থানা পুলিশের কিউআরটি (QRT) টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজিবপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন উপজেলার বড়াইডাঙ্গী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে নাহিদ হাসান (২০) এবং মো. ইসা আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (২১)।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের জেলহাজতে পাঠানো হবে।
এমই
