খাবার তাজা রাখতে যে ফ্রিজের ওপর ভরসা করেন সুপারমার্কেটগুলো, সেখানেই ঘটেছে বিপত্তি। হ্যাকারদের সাইবার হামলায় ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।
এতে নষ্ট হয়েছে তাজা ও হিমায়িত খাবার, এসময় কয়েকটি দোকানে আগুনও লেগে যাওয়ার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গত সোমবার (১২ অক্টোবর) ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ ও ই লেক্লের্কসহ ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেট কর্তৃপক্ষ সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এ হামলায় ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এতে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইন্টারমার্শে ও তাদের নেট্টো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান এ হামলার শিকার হয়েছে। পাশাপাশি, কো-অপারেটিভ ইউয়ের ১০০টির বেশি বিক্রয়কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ক্যারেফোরের ৮০টি সুপারমার্কেট এবং মনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ই-লেক্লের্কের কয়েকটি দোকানেও সাইবার হামলার ঘটনা ঘটেছে।
প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ইন্টারনেট-সংযুক্ত ফ্রিজে হামলার কারণে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুনও লেগেছে।
বিজ্ঞাপন
এদিকে, হামলার ঘটনা তদন্ত করে এর কারণ ও পরিধি খতিয়ে দেখতে ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু।
একই সঙ্গে, দেশটির অন্য কোম্পানিগুলোও ঝুঁকিতে আছে কি না, তা যাচাই করা হচ্ছে। ইউরোপের অন্য দেশেও হামলা হয়ে থাকতে পারে বলে সেসব দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ফ্রান্স।
বিজ্ঞাপন
হামলায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে, ইন্টারমার্শের প্রধান নির্বাহী কর্মকর্তা থিয়েরি কোটিয়ার্দ বিএফএম টিভিকে জানিয়েছেন, এক দিনেই ফ্রান্সজুড়ে কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হ্যাকাররা দূর থেকে ফ্রিজ ও ফ্রিজারের বরফ গলানোর ব্যবস্থা চালু করে দেওয়ায় তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে এসব পণ্য ফেলে দিতে হবে বলে জানিয়েছে ইন্টারমার্শে।
এদিকে, হামলার কারণ খুঁজতে গিয়ে সফটওয়্যারের নিরাপত্তাগত দুর্বলতার বিষয়টি সামনে এসেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ডেনমার্কের কোম্পানি ড্যানফসের সফটওয়্যারে এমন দুর্বলতা পাওয়া গেছে, যা কাজে লাগিয়ে হ্যাকাররা হামলা চালিয়ে থাকতে পারেন।
বিজ্ঞাপন
তবে, এই দুর্বলতার সঙ্গে সুপারমার্কেটগুলোতে চালানো সাইবার হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় তিনি।
ড্যানফস জানিয়েছে, হামলার শিকার যন্ত্রগুলোতে পুরোনো ফার্মওয়্যার ছিল। প্রতিষ্ঠানটি নিয়মিত সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দিয়েছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষক স্টিভেন লাচান্স আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে জ্বালানি অবকাঠামো ও হাসপাতালেও এমন হামলা হতে পারে। তাই হামলা ঠেকাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ খুবই জরুরি।
সূত্র: আল-জাজিরা
এমআরএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
