মেহেরপুর নিউজ:
মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে অংশগ্রহণকারীরা মরমি সাধক লালন সাঁইয়ের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারার প্রতি শ্রদ্ধা জানান।
The post মেহেরপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে র্যালি appeared first on Meherpur News.
