মাসুদুর রহমান শেখ, বেনাপোল:
বেনাপোল পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত মডেল পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। ধারাবাহিক গণসংযোগের ষষ্ঠ দিনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর ও কাগমারী এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে ইমদাদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং পৌরসভার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, রাজনীতি মানুষের কল্যাণ ও জনসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন জনপ্রতিনিধিদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। নির্বাচিত হলে তিনি বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
পৌরবাসীর মৌলিক চাহিদা পূরণ ও নাগরিক সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পিত উন্নয়ন, জনসম্পৃক্ততা ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন জরুরি। জনগণের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। এ জন্য পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, মইদুল ইসলাম ও আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার।
অন্যদের মধ্যে ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনসহ কাগজপুকুর ও কাগমারী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
