লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৪ বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় লক্ষ্মীপুরে অনূর্ধ্ব-১৪ বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, এবং সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব)।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিভাবান ৪০ জন বালক খেলোয়াড়কে বাছাই করে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে কিশোর সাঁতারুদের দক্ষতা বৃদ্ধি করা এবং জাতীয় ক্রীড়াঙ্গনে তাদের অংশগ্রহণ ও অবদান নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
এই বিভাগের আরো খবর






