পাইকগাছা প্রতিনিধি : আজ মহাষ্টমীর শুভলগ্নে মঠবাটীর “পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞের” আনন্দবাজারের অন্ন প্রসাদ তৈরীর পুরাতন ঘর পুননির্মাণের শুভ সুচনা হলো।
বিগত ১১৩ তম মহানামযজ্ঞ কোনো প্রকার জোড়াতালি দিয়ে ঘর সংস্কার করে চালানো হয়েছে।তাতে করে প্রতি বছর অনেক টাকা খরচ করে। ভবিষ্যতে বা আগামী প্রোজন্মের কথা চিন্তা করে এবার লোহার রড় দিয়ে সিমেন্টের খুটি নির্মাণ করে এজবেস্টারের ছাউনি দিয়ে ঘর নির্মাণের পরিকল্পনা কর্তৃপক্ষের করেছেন।
মহানামযজ্ঞের সম্পাদক শ্রী সন্তোষ সরকার জানালেন এ কাজে অনেক টাকা খরচ হবে। আমরা দানশীল ব্যক্তির নিকট নামফলক প্রদান করার শর্তে ভক্তবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাযঞ্জের সাধারণ সন্মানিত সম্পাদক বাবু সন্তোষ সরকার, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবশ্রমের সন্মানিত সভাপতি বাবু অসিম রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু প্রশান্ত সরকার, বাবু কল্লোল মল্লিক, বাবু গনেশ সরকার, বাবু তিমির মল্লিক, বাবু অনুপম বিশ্বাস, বাবু বিপ্লব সরকার, বাবু দুলাল বিশ্বাস, বাবু যর্তুময় রুদ্র, সহ ঘোষাল চেঁচায়া মঠবাটীর অনেকে।সকল উপস্থিতির ব্যাক্তিরা উক্ত আয়োজন কে সাধুবাদ জানিয়েছেন।

