Published on
:
2 min read
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত আট জন। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্ঘটনায় গুরুতর জখম বেশ কয়েকজন। শনিবার সকালে রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার কাড়াডিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। দিল্লি থেকে মুম্বইগামী যাত্রিবোঝাই মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে উল্টে যায়।
একনজরে
রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার কাড়াডিয়ার কাছে, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে।
দিল্লি থেকে মুম্বইগামী একটি যাত্রিবোঝাই মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে প্রায় ১৫ ফুট নীচু জল ও কাদায় ভরা নয়ানজুলিতে পড়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে (মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে) এবং বেশ কয়েকজন গুরুতর আহত।
বাসটিতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোর ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বাসে ২৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। কাড়াডিয়ার এলাকার কাছে পৌঁছতেই আচমকা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাস প্রায় ১৫ ফুট নীচু জল ও কাদায় ভরা নালার মধ্যে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের।
দুর্ঘটনার বিকট শব্দে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে নয়ানজুলিতে জল এবং অতিরিক্ত কাদা থাকার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। পরবর্তীতে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়ানজুলি থেকে টেনে তোলা হয়। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
FAQ
দুর্ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে? দুর্ঘটনাটি শনিবার ভোর আনুমানিক ৬টা নাগাদ রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার অন্তর্গত কাড়াডিয়ার কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ঘটেছে।
বাসটিতে কতজন যাত্রী ছিলেন এবং বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাসটিতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাসটি দিল্লি থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছিল? কাড়াডিয়ার এলাকার কাছে চালক হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে মিনিবাসটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের প্রায় ১৫ ফুট নীচু জল ও কাদায় ভরা একটি নয়ানজুলিতে আছড়ে পড়ে উল্টে যায়।
এই দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন? ঘটনাস্থলেই অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজে কী কী সমস্যা দেখা দিয়েছিল? নয়ানজুলিতে জল এবং অতিরিক্ত কাদা থাকার কারণে উদ্ধারকারী দলের পক্ষে কাজ চালানো বেশ কঠিন হয়ে পড়েছিল। পরবর্তীতে ক্রেন এনে বাসটিকে টেনে তোলা হয়।