KUALA LUMPUR, 26 Nov — Jabatan Imigresen Malaysia (JIM) menahan pendatang tanpa izin dalam operasi bersepadu bersama Majlis Perbandaran Ampang Jaya (MPAJ), Polis Diraja Malaysia dan Jabatan Pendaftaran Negara di Apartment Pandan Mewah di sini hari ini.
Pengarah Imigresen Selangor Khairrul Aminus Kamaruddin berkata operasi yang bermula pukul 6 petang sehingga 9 malam dengan kekuatan lebih 400 anggota itu dijalankan hasil aduan orang ramai dan risikan yang dilakukan selama hampir sebulan.
Beliau berkata kebanyakan tahanan yang berusia dua hingga 50 tahun itu melakukan pelbagai kesalahan antaranya tiada dokumen pengenalan diri, langgar syarat pas, tinggal lebih masa, pemegang kad yang tidak di iktiraf dan lain-lain kesalahan yang melanggar Akta Imigresen 1959/63.
–fotoBERNAMA (2024) HAK CIPTA TERPELIHARA
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে রাজ্যজুড়ে ১ হাজার ৫৫৪টি অভিযান চালিয়ে ৪ হাজার ৮৪২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৩২৯ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়।
জোহর রাজ্য অভিবাসন বিভাগের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে রাজ্যের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে ১৫ হাজার ৩২৭ জনকে তল্লাশি করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৯৪৪ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পেকান নেনাসের অভিবাসন বিভাগের বিশেষ দায়রা আদালতে অভিযোগ আনা হয়।
অভিবাসন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রধানত মালয়েশিয়ায় অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং বৈধ পাসপোর্টসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিভাগটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে রাজ্যজুড়ে নিয়মিত, সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইন প্রয়োগের কার্যক্রম আরও কার্যকর করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানের কার্যকারিতা বাড়াতে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে তথ্য বিনিময়, অভিযানের সমন্বয় এবং যৌথ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জোহর রাজ্য অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিবাসন নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে কঠোর অবস্থান বজায় রাখা বিভাগের অন্যতম অগ্রাধিকার।
