রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি থেকে অনুমান ২ কি:মি: দূরে ছড়ান-বালুয়া রোডের বগমারি পাথার নামক স্থানে কালভাটের নিচের পানিতে কচুরিপানার ভেতর থেকে আখতারুজ্জামান ওরফে সুমন (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উক্ত সুমন শঠিবাড়ী হরিপুর গ্রামের বৈরাতি মোড় এলাকার মৃত লাল মিয়ার পুত্র। তার মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
সুমনের মৃত্যুর রহস্য উদঘাটনে মিঠাপুকুর থানা পুলিশ কাজ করছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নির্ণয়ে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার ভিতরের তথ্য উদঘাটনে জোরালো ভাবে কাজ করছে।