রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে ৬০ বোতল দেশীয় ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ এবং বাড়িওয়ালী এক নারীকেও গ্রেপ্তার করেছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালান গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দৌলতদিয়া যৌনপল্লীর নার্গিস বাড়ীওয়ালীর বাড়ীতে থানা পুলিশ অভিযান চালিয়ে এসব দেশীয় মদ উদ্ধার করে। এ সময় উত্তর দৌলতদিয়া পতিতালয়ের বাড়ীওয়ালী মৃত রব মোল্লার স্ত্রী নার্গিস আক্তার (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল কেরু এন্ড কোম্পানির মদ ও ৫ লিটার চোলাই মদসহ ১জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
