সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরের কাজিরবাজার এলাকায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর ও প্রচার সম্পাদক কামরান হোসেন সামি।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আহাদ। প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন মো. খোকন ইসলাম, নুর হোসেন, রফিকুল ইসলাম রফিক, শাহজাহান আহমদ, আফাজ উদ্দিন, কামরান হোসেন সামি, কোতোয়ালি থানা শ্রমিক দলের আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম শাহ আলম, শাহপরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক লুকমান আহমদ ও ইমরান।
এ ছাড়া বক্তব্য দেন জালালাবাদ থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহিন আহমদ সুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দুলাল আহমদ, সদস্য সচিব আনোয়ার হোসেন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহ্বায়ক মুমিন, সদস্য সচিব কারী জহির, যুগ্ম আহ্বায়ক নয়ন ও শরিফ, মোগলাবাজার থানা শ্রমিক দলের আহ্বায়ক নেছার আহমদ, সদস্য সচিব খালেদ আহমদ, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল আহমদ ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মহানগর শ্রমিক দলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে মতামত তুলে ধরেন। নেতৃবৃন্দ সাংগঠনিক কাঠামো সুসংহত করার আশাবাদ ব্যক্ত করেন।
গুগলে আমাদের খবর পেতে
