সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন
বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের সাত সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা এম এ আলীমকে আহ্বায়ক ও তাইজুল ইসলাম ফয়েজকে সদস্যসচিব করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট নগরের মেন্দিবাগে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সংস্থার উপদেষ্টা মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা এম এ আলীমের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টারা নতুন কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাইমিন চৌধুরী ও মো. হিফজুর রহমান খাঁন এবং সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মো. শাহীনুর রহমান চৌধুরী ও মাজহারুল ইসলাম জয়নাল।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থার ২০২৪-২০২৬ মেয়াদের কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভাপতির বক্তব্যে মোহাইমিন চৌধুরী বলেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে নকশী বাংলা ফাউন্ডেশন দ্রুতই একটি গতিশীল ও নির্বাচিত কার্যনির্বাহী কমিটি পাবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল আজিজ, মাওলানা উসমান গণি, আইনজীবী পলিনা রহমান, সাংবাদিক মো. হাবিবুর রহমান, জাকির হোসেন, শেখ আজিজুল হক সুজা ও মুসলেহ উদ্দিন চৌধুরী মিলা।দ।
গুগলে আমাদের খবর পেতে
