স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী, সাঁওতাল ও শোষিত কৃষকদের প্রিয় ‘রাণীমা’ কমরেড ইলা মিত্রের ১০১তম জন্মবার্ষিকী ও ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক ‘ইলা মিত্র মেলা’।
রোববার নাচোল উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ইলা মিত্র মেলা জাতীয় কমিটির আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত (১১-১৩ অক্টোবর) প্রতিদিন নানা সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলা চলবে।
মেলার প্রথম দিনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে বিপ্লবী ইলা মিত্রের স্মৃতি ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে ইলা মিত্র মেলা জাতীয় কমিটির আহবায়ক মুজাহিদুল ইসলাম সেলিম (ভার্চুয়াল বক্তব্য), সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জেলা কমিটির পক্ষে মর্সেদা বেগম ডেজি, নাচোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, পাবনা জেলা কমিটির সভাপতি ডক্টর অলক মজুমদারসহ ঢাকা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস
The post কমরেড ইলা মিত্রের স্মরণে নাচোলে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু appeared first on সোনালী সংবাদ.
