প্রকাশিত: ১৬:৪১, ১২ অক্টোবর ২০২৬
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ পদে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নুরুল আমিনকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বোচ্চ ৯০ দিন—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পালন করবেন।
