এ অংশীদারত্বের আওতায় প্রচারণা ও করপোরেট সেবায় পারস্পরিক সহযোগিতা জোরদার করবে প্রতিষ্ঠান দুটি।
তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস এবং গলফভিত্তিক গণমাধ্যম ও ব্যবসায়িক প্লাটফর্ম গলফহাউজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় প্রচারণা ও করপোরেট সেবায় পারস্পরিক সহযোগিতা জোরদার করবে প্রতিষ্ঠান দুটি। বিমান সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নিজস্ব গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগের পরিসরে টার্কিশ এয়ারলাইনসের সেবা কার্যক্রম প্রচার করবে গলফহাউজ। ফলে গলফের সঙ্গে যুক্ত এবং গণমাধ্যমটির পাঠক, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের কাছে সহজে পৌঁছানোর সুযোগ পাবে বিমান সংস্থাটি।
এমওইউ স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টার্কিশ এয়ারলাইনস ঢাকার মহাব্যবস্থাপক ইসলাম গুরে ও মার্কেটিং অফিসার (ইন্টারন্যাশনাল) এজাজ কাদরি উপস্থিত ছিলেন। গলফহাউজের পক্ষে ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএমএম নজরুল হোসেন এবং পরিচালক (অপারেশনস) কেএম বদিউজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
