বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারি পূজামন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে সহযোগিতা করা হবে। বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হতে সরকার দ্বিধা করবে না।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রাচীন বাংলার ঐতিহ্য। বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি রক্ষা করতে সরকারের কোনো দ্বিধা নেই।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তাঁর সঙ্গে ছিলেন।
