গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ওষুধ উৎপাদনকারী কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এ তথ্য জানান।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
বিস্তারিত আসছে...
