আবদুর রউফ, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সৃষ্ট আগুনে যুবদল নেতা আহসান উল্লাহ ভুঁঞার বসতঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মতো আহসান উল্লাহ ভুঁঞা রোববার রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন।
সোমবার ভোর সাড়ে চারটায় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাপত্রসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে সব পুড়ে শেষ হয়েছে।
স্থানীয়রা জানান, আগুনে ইউনিয়ন যুবদলের সদস্য আহসান উল্লাহ ভুঁঞার বসতঘরটি পুড়ে ছাই হয়েছে। নতুন ঘর করার মতো তার সামর্থ নেই। তাই সমাজের বিত্তবানশালীদের তাঁর ঘর নির্মাণে এগিয়ে আসা উচিত।
ক্ষতিগ্রস্ত যুবদল নেতা আহসান উল্লাহ ভুঁঞা বলেন, আগুনে আমার থাকার একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়েছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। সকলের সহযোগিতা কামনা করছি।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
