ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে ব্যাপক প্রাণহানির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা জেনারেল মোহাম্মদ রেজা নকদি।
ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে নকদি এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে এত বেশি প্রাণহানির শিকার হবে যে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হবে।
নকদির দাবি, এ ধরনের সামরিক অভিযান যে যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর হবে, সে বিষয়ে ওয়াশিংটনও অবগত।
সূত্র: আল-জাজিরা
/অ
