নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় মাকসুদা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় উপজেলার মাহামুদপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত মাকসুদা ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
পরিবারের অভিযোগ, সাদ্দামের কাছে নিহতের ছেলে জজ মিয়া একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করে। রাতে মাকে নিয়ে জজ মিয়া ও তার ভাই রাসেলকে নিয়ে লোহা বিক্রির পাওনা দশ লাখ টাকা সাদ্দামের কাছে চাওয়াতে তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে রাসেল ও মাকসুদাকে কুপিয়ে জখম করে।
এঘটনায় সাদ্দামকেও কুপিয়ে জখম করে রাসেল। পরে তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করে।
আহতদের অবস্থার অবনতি দেখে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়ার দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
