মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে জেলে পরিবারের মাঝে সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলে পরিবারের সদস্যদের হাতে চাল তুলে দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারের এ বিশেষ খাদ্যসহায়তার মাধ্যমে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলে পরিবারগুলো উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ইলিশের প্রজনন রক্ষা ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলতে সহায়তা করবে এ উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সরকারি এ সহায়তা কার্যক্রমের মাধ্যমে নিষেধাজ্ঞার সময় জেলে পরিবারগুলোর জীবিকা নির্বাহে সহায়তা পাওয়ার পাশাপাশি মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
The post কালকিনিতে জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ appeared first on ভোরের চেতনা.
