নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, চারজন ডাকাত, একজন চোর, নিয়মিত মামলার পাঁচজন আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে সোনারগাঁয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে সোনারগাঁয়ে। তাদের মধ্যে ২০টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য ধারায় দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জে ১২ জন মাদকসেবী, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লায় ১৫টি ইয়াবা, তিন গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার তিনজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানায় ২১০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী ও আটজন মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বন্দর থানায় তিনজন ডাকাত, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য ধারায় একজনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জে একজন চোর, তিনজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজারে গ্রেপ্তার করা হয়েছে দুজন মাদকসেবীকে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।’
