নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক- প্রকাশক স্বপন পোদ্দার মারা গেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শহরের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
দুই বছর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর স্বপন পোদ্দার ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হন। তখন তার নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৮ টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে নামাজে জানাযা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিলো প্রায় ৬২। তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
