প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার (১২ অক্টোবর) মাওলানা ভাসানী সেতুর উত্তরে মডেল ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
সুন্দরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিনের দিকনির্দেশনায় পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে এসআই জুলিয়াস রহমান ও এএসআই আহসান হাবিব অংশ নেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারি আদালতে পাঠানো হয়েছে।
