নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসায় চুলা জ্বালানোর সময় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিপা আক্তার নামে এক নারী দগ্ধ হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় সবুজ মিয়ার বাসাবাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, নিপা আক্তার রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। চাল ধোয়ার পর তিনি চুলায় হাঁড়ি বসান। এরপর চুলা জ্বালানোর চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। স্থানীয়রা অগ্নিদগ্ধ নিপা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাত্র ৮টায় কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবুজ মিয়ার পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এক নারী দগ্ধ হয়েছেন। সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
নাজমুল হুদা/কেজে/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
