সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ রোববার, ২৫ অক্টোবর আবার চালু হচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর গত ১২ অক্টোবর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহার করা হবে টার্মিনাল-১। সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলবে টার্মিনাল-২ থেকে।
গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
