ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি এম ক্যাশ লিঃ-এর পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভা গত সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। এম ক্যাশ লিঃ-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় এম ক্যাশ লিঃ-এর ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান এবং এম ক্যাশ-এর ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।
