মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে ২৭টি দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ২৪টি ছাগল, ১৪০টি মুরগি ও সাতটি মুরগির ঘর বিতরণ করেছে আশার আলো সংস্থা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কদমবাড়িতে সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক স্বপ্ন কুমার গাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা। বিশেষ অতিথি ছিলেন রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল এবং এনজিও ফাউন্ডেশনের জুনিয়র নির্বাহী কর্মকর্তা রিফাত হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন রাজৈর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ গোলাম মাওলা, সিএনএন বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাহাদাত হোসেন এবং উপকারভোগী শক্তি পদ বৈদ্য, শিউলি মজুমদার ও শ্যামলী রায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অনাদি কুমার মন্ডল, রাজনৈতিক ব্যক্তিত্ব মনিমোহন বাড়ৈ, শিক্ষক সজল বিশ্বাস, কদমবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য কমলেশ চন্দ্র গোলদারসহ উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২৭ জন উপকারভোগীর মধ্যে ২৪টি ছাগল, ১৪০টি মুরগি ও সাতটি মুরগির ঘর বিতরণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২টি দরিদ্র পরিবারকে ছাগল এবং সাতটি পরিবারকে ২০টি করে মুরগি ও একটি করে মুরগির ঘর দেওয়ার কথা জানানো হয়।
সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৬