মেহেরপুরের সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য উর্মীর মতবিনিময়
অক্টোবর ১৮, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মীর সঙ্গে মেহেরপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেরপুরের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মী, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এস এম তোজাম্মেল আজম এবং মিজানুর রহমান প্রমুখ।
সভায় মেহেরপুরের সার্বিক উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় মেহেরপুরের বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
