ছুটিতে অবকাশযাপন কিংবা অবসর বিনোদনের মুহূর্তগুলোকে আরও আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে গ্রাহকদের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। ছুটির দিনগুলোতে নিজের ও প্রিয়জনের কেনাকাটা সহজ করতে পানীয়, স্ন্যাকস, পার্সোনাল কেয়ার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে স্বপ্নের আউটলেটগুলোতে। একই সাথে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে নির্বাচিত পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, যেকোনো ছুটির প্রস্তুতিকে সময়সাশ্রয়ী ও সহজ করতে তারা প্রস্তুত। গরমে প্রশান্তি দিতে মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিংকস, জুস ও লাবাংয়ের পাশাপাশি অবসরের সঙ্গী হিসেবে থাকছে চকলেট ও হরেক রকমের বিস্কুট। তাছাড়া ত্বক ও ব্যক্তিগত পরিচর্যার জন্য ক্রিম, লোশনসহ প্রয়োজনীয় সামগ্রী এবং দৈনন্দিন রান্নার চাল, ডাল, তেল, আটা ও দুধের মতো জরুরি পণ্যও মিলছে আকর্ষনীয় ছাড়ে।
ঘুরতে যাওয়া, পরিবার-বন্ধুদের আড্ডা কিংবা ঘরে বসে ছুটি কাটানো—সব ক্ষেত্রেই কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বজায় রাখাই এই আয়োজনের লক্ষ্য।
‘ছুটিতে অবকাশে, অবসর বিনোদনে—আপনার এবং প্রিয়জনের প্রয়োজনে, হাতের নাগালেই খোলা আছে স্বপ্ন’—এই বার্তাকে সামনে রেখে ক্রেতাদের জন্য আধুনিক, সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন কেনাকাটা নিশ্চিত করতে স্বপ্ন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
