The Sangbad · রাজনীতি
আজ দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন প্রতিমন্ত্রী ইশরাক
১৯/১০/২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।সোমবার সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পাতায় এক বার্তার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। ফেসবুকে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’এর আগে একটি অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনা কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। জাতীয় টেলিভিশনেও এ খবর প্রচারিত হলেও শুরুতেই সেটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন ইশরাক। তবে শেষ পর্যন্ত পদত্যাগের পথেই হাঁটার ইঙ্গিত দিলেন তিনি।বার্তায় ইশরাক লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করব। মন্ত্রী নয়, মাদক নির্মূলই আমার মূল লক্ষ্য!’সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের উদ্দেশ্যে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যারা উল্লাস করছেন, আশা করি ভবিষ্যতে দেশের আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলেও তারা একইভাবে এগিয়ে আসবেন।
মূল প্রতিবেদনে যান ↗