ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
২৪ অক্টোবর শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে মোট আটটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট ৮টি ইউনিট কাজ করছে।
এটিভি/এসআইআর
