রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ১২ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- দেওয়া হয়। এ সময় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং তিনটি নৌকা নিলামে বিক্রি করা হয়। গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। যৌথ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান ও এস এম রায়হানুল ইসলাম।