দেবী দুর্গার বিদায়ের সুরে শুরু হয় সিঁদুর উৎসব। বিজয়া দশমীতে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ। বিবাহিত নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, মেতে ওঠেন সিঁদুর ও আবির খেলায়। দেবীকে বিদায়ের বিষাদ আর উৎসবের আনন্দ মিলেমিশে একাকার হয় মণ্ডপজুড়ে। দেবীর বিদায়বেলায় সিঁদুর খেলার মধ্য দিয়ে ভালোবাসা, সম্প্রীতি ও মঙ্গলকামনায় মেতে ওঠেন বিভিন্ন বয়সী নারীরা। ঢাকেশ্বরী মন্দির থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা ডট নেটের সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।







