১৬ বছর আগের যে কাণ্ডে গ্রেপ্তারি পরোয়ানা রাখির বিরুদ্ধে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

২০১০ সালের একটি মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অপমানজনক মন্তব্যের পর এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
মামলার সূত্রপাত ২০১০ সালে। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেন। অভিযোগ, ওই অনুষ্ঠানে সবার সামনে লক্ষ্মণকে নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন রাখি।
অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানের পর ওই যুবক মানসিকভাবে ভেঙে পড়েন এবং সামাজিক হেনস্থার মুখে পড়েন। একই বছরের নভেম্বরে তার মৃত্যু হয়। এরপর তার মা রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা করেন।
দীর্ঘ তদন্তের পর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তবের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখিকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…