Published : 25 Oct 2026, 06:29 PM
Updated : 25 Oct 2026, 06:29 PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দেড় কেজি সোনার গয়নাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।
মো. শরীফ নামের ওই যাত্রী একটি হজ কাফেলার সদস্য ছিলেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে।
রোববার দুপুরে বাংলাদেশে বিমানের বিজি- ১৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে তিনি চট্টগ্রামে পৌঁছান।
বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সন্দেহজনক গতিবিধির কারণে’ বিভিন্ন গোয়েন্দাসংস্থা ও বিমানবন্দর কাস্টমসের সদস্যরা তার লাগেজ তল্লাশি করে। এ সময় তার লাগেজ ও জামা থেকে বেশকিছু স্বর্ণের চুড়ি পাওয়া যায়।
ইব্রাহীম বলেন, চুড়িগুলোর ওজন এক কেজি ৪৮২ গ্রাম। আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
ওই যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জনসংযোগ কর্মকর্তা জানান।
