সংবাদ · সাধারণ
চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে ‘দুর্নীতি’, তদন্ত দাবি
২১/১০/২০২৬

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৬ সালে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে ৬৪২টি আবেদন জমা পড়ে। তবে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, দলীয়করণ ও যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এসব অনিয়মের নিরপেক্ষ সত্যতা যাচাই করে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।নেতারা দাবি জানান, ডিলারশিপ দেওয়ার নামে অর্থ লেনদেন বা ব্যক্তিগত প্রভাব বিস্তারের কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়োগের মানদণ্ড, প্রার্থীদের যোগ্যতা যাচাই ও ফলাফল প্রকাশের আহ্বান জানান তারা।সংবাদ সম্মেলনে অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন এবং তদন্ত চলাকালে প্রয়োজনে অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবি তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির সফিউল আলম বকুল ও পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗