
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত শনিবার (১৭ অক্টোবর) দরপতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারদর কমেছে ৫ দশমিক ২২ শতাংশ।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য সিকিউরিটিগুলোর মধ্যে রয়েছে আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল বন্ড, ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড, ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড , অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড, ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড এবং এপেক্স ফুডস লিমিটেড।
The post দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি appeared first on অর্থসূচক.
