গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে কারখানার ভেতরের একটি ভবন থেকে আগুনের ধোয়া বের হতে শুরু করে।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ও গাজীপুরসহ বিভিন্ন স্টেশনের আরও ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
পর্যায়ক্রমে বর্তমানে মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
