স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের মামলায় আব্দুল্লাহ মিয়া নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ মিয়া গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোশতাক আহমদ। রায় প্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে। এঘটনায় তাঁকে একমাত্র আসামি করে থানায় মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চার বছরের মাথায় সোমবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
