ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু
হাসপাতালে ভর্তি ২১৬৭ জন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ১৯৩ জন, যা এক দিনে সর্বোচ্চ।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন।
এ পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ৮৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
