কালবেলা · সাধারণ
এবার ৭ বিষয়ে পুরস্কার দিচ্ছে বগুড়া লেখক চক্র
১৫/১০/২০২৬

বগুড়া লেখক চক্র এ বছর কবি সম্মেলনে সাতটি বিষয়ে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিষয় ৭টি হলো-কবিতা, কথাসাহিত্য, লিটল ম্যাগাজিন সম্পাদক, গবেষণা, সাহিত্য সংগঠক, সাংবাদিকতা ও সাহিত্যানুরাগী।
আগামী ২৭ নভেম্বর তিন দিনের কবি সম্মেলন এই পুরস্কার দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথাস্থ টিএমএসএস ভবনে সংগঠনের কার্যালয়ে বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। কার্যনির্বাহী পরিষদের সভায় আগামী ২৭-২৯ নভেম্বর অনুষ্ঠিত কবি সম্মেলনের বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য ছড়াকার আমির খসরু সেলিম, কবি বিশ্বজিৎ দাশ ও কবি শাকিবুল শাকিল। সভায় কবি সম্মেলন সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗