Published on
:
2 min read
দশমীরতে বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। এমনকী, এলোপাথাড়ি কোপানোর পরে মৃত্যু নিশ্চিত করতে দু’রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। মৃতের নাম সমীর ঘোষ (২৭)। ইংরেজবাজার থানার রামকেলি এলাকা ঘটনা। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপালে নিয়ে যায়।
একনজরে
দশমীর দিন মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে।
মৃতের নাম সমীর ঘোষ (২৭)। তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন তাঁর ভাই বিবেক ঘোষ।
অভিযোগ, সমীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে দু’ রাউন্ড গুলি চালানো হয়।
এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় তৃণমূল নেতা শত্রু ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় গুরুতর জখম আরও বেশ কয়েকজন। তাঁরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা শত্রু ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে। মৃতের ভাই বিবেক ঘোষের দাবি, তাঁর দাদা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক কারণে এলাকায় তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই পুরোনো শত্রুতার জেরেই দশমীর দিন সুযোগ বুঝে দাদার উপর হামলা চালানো হয় বলে দাবি বিবেকের।
তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা দাবি, তাদের পরিবারের সদস্যদের উপরেই আগে হামলা চালানো হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের ভাই বিবেক ঘোষের দাবি, ‘আমার দাদা বাড়িতে একাই ছিল। দশমীর দিন বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হয়ছে। স্থানীয় তৃণমূল নেতারা এই কাজ করেছে।’
FAQ
১. প্রশ্ন: দশমীর দিন কোথায় খুনের ঘটনা ঘটেছে?
উত্তর: মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় এই ঘটনা ঘটেছে।
২. প্রশ্ন: মৃত ব্যক্তির নাম কী? তাঁর বয়স কত ছিল?
উত্তর: মৃত ব্যক্তির নাম সমীর ঘোষ। তাঁর বয়স ছিল ২৭ বছর।
৩. প্রশ্ন: কী ভাবে সমীর ঘোষকে খুন করা হয়েছে বলে অভিযোগ?
উত্তর: অভিযোগ, বাড়িতে ঢুকে সমীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে দু’ রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।
৪. প্রশ্ন: এই ঘটনায় কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে?
উত্তর: স্থানীয় তৃণমূল নেতা শত্রু ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে হামলা ও খুনের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।